দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পরও শেষ পর্যন্ত ধাক্কা খেল ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ৪-৩ ব্যবধানে ফিরে আসার পর বুকায়ো সাকার হ্যাটট্রিকে আবারও ব্যবধান বাড়িয়ে ৫-৩ করেছে ইংল্যান্ড।
প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে থাকা ফ্রান্স দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল উপহার দেয়। প্রথমে মাইকেল অলিসের পাস থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এরপর এমবাপ্পের থ্রু পাসে ব্র্যাডলি বারকোলা ব্যবধান কমান। পরে অলিসের সঙ্গে দারুণ ওয়ান-টু পাস খেলে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। তাতেই ম্যাচে ফেরার আশা জাগে ফরাসিদের।
তবে ম্যাচের ৮৪তম মিনিটে সেই আশায় বড় ধাক্কা লাগে। ডান প্রান্ত দিয়ে এগিয়ে যাওয়া ডিজেড স্পেন্সকে বক্সের ভেতর ফাউল করেন ফরাসি ডিফেন্ডার মালো গুস্তো। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
প্রথমে মনে হয়েছিল জুড বেলিংহ্যাম স্পট-কিক নেবেন। তবে শেষ পর্যন্ত বল তুলে দেওয়া হয় বুকায়ো সাকার হাতে। ইংলিশ উইঙ্গার ঠান্ডা মাথায় গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে বল জালে জড়িয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। তার গোলে ৫-৩ ব্যবধানে আবারও নিরাপদ লিড পায় ইংল্যান্ড।
দ্বিতীয়ার্ধে ফ্রান্স দুর্দান্ত লড়াই করলেও সাকার হ্যাটট্রিক তাদের প্রত্যাবর্তনের স্বপ্ন ভেঙে দেয়। ম্যাচের শেষ দিকে জয় থেকে আর মাত্র কয়েক মিনিট দূরে রয়েছে থমাস টুখেলের দল।
এমএস/